admin
৬ জুলাই ২০২৬, ৯:৩৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ঝিনাইদহে বিকেএসপির আঞ্চলিক ক্যাম্পাসের স্থান পরিদর্শন

ঝিনাইদহে বিকেএসপির আঞ্চলিক ক্যাম্পাসের সম্ভাব্য স্থান নির্ধারণে জায়গা পরিদর্শন করেছেন বিকেএসপি ও ক্রীড়া মন্ত্রণালয়ের বিশেষ টিম।

আজ সোমবার (৬ জুন) বেলা ১১টায় ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মোহম্মদপু্র ও দুধসর-চাঁদপুর আবাসন এলাকা পরিদর্শন করেন পরিদর্শন টিমের সদস্যরা।

এ সময় পরিদর্শন টিমে প্রধান হিসেবে উপস্থিত ছিলেন বিকেএসপির পরিচালক (প্রশিক্ষণ) কর্ণেল গোলাম মাবুদ হাসান (পিএসসি)। পরিদর্শন টিমের সাথে শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহফুজুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ, আইনমন্ত্রীর ব্যক্তিগত সহকারী সোহেল খান পরিদর্শন টিমের সঙ্গে উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে শৈলকুপা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ বলেন, বিকেএসপির আঞ্চলিক ক্যাম্পাস নির্মাণের মাধ্যমে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলাগুলোর প্রতিভাবান তরুণদের খেলাধুলা ও শরীরচর্চার প্রাতিষ্ঠানিক শিক্ষা সহজ হবে। ঝিনাইদহ জেলার ক্রীড়াক্ষেত্রে অনেক অবদান রয়েছে। এই প্রতিষ্ঠানটি শৈলকুপায় প্রতিষ্ঠিত হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চণের মানুষের আকাঙ্খার বাস্তবায়ন হবে।

পরিদর্শন টিমের প্রধান বিকেএসপির পরিচালক (প্রশিক্ষণ) কর্ণেল গোলাম মাবুদ হাসান বলেন, প্রাথমিক পরিদর্শনে দুটি স্থান আমাদের কাছে উপযোগী বলে মনে হয়েছে। এ বিষয়ে আমরা ক্রীড়া মন্ত্রণালয়ে প্রতিবেদন জমা দেবো। তারপর ক্রীড়া মন্ত্রণালয় ও বিকেএসপি এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত ও করণীয় নির্ধারণ করবে। আশা করছি, দ্রুততম সময়ে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের (বিকেএসপি) আঞ্চলিক এই ক্যাম্পাসের নির্মাণ কাজ শুরু হতে পারে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঝিনাইদহ থেকে সকল রুটের বাস চলাচল বন্ধ!  প্রশাসনের সহায়তায় দুই ঘন্টাপর সাভাবিক

সেতু ভেঙে ৯ মাস ধরে দুর্ভোগে দুই ইউনিয়নের মানুষ

ঝিনাইদহে বিকেএসপির আঞ্চলিক ক্যাম্পাসের স্থান পরিদর্শন

সহকর্মীদের বাঁধার মুখে চলে গেলেন জ্যোতিকা জ্যোতি

সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না

শহরকে সুন্দর ও পরিচ্ছন্ন করতে হলে বর্জ্য ব্যবস্থাপনার প্রতি গুরুত্ব দিতে হবে-তালুকদার আব্দুল খালেক

ভারতে ধর্মীয় অনুষ্ঠানে পদচাপায় নিহত ৮৭

উপজেলা ভোট কাল : সকল প্রস্তুতি সম্পন্ন

ডুমুরিয়ায় ঘোড়া’র সঙ্গে আনারস’র লড়াই

মহিলা ভাইস চেয়ারম্যান পদে ডুমুরিয়ায় লড়বেন আপন ২ বোন

১০

ডুমুরিয়া থানা পুলিশের অভিযানে গ্রেফতার ১১ জন

১১

ডুমুরিয়া থানা পুলিশের অভিযানে শুক্রবার গ্রেফতার ৮ জন

১২

ডুমুরিয়ায় বাল্য বিবাহ দিতে যেয়ে ভূয়া রেজিস্ট্রারের ৬ মাসের করাদন্ড

১৩

শহীদ আবুল কাশেম ডিগ্রী কলেজ ছাত্রলীগের আংশিক কমিটি গঠন

১৪

ডুমুরিয়ায় জমি জবর দখলের আশংকায় অসহায় মহিলার সংবাদ সম্মেলন

১৫

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা প্রণয়ন করেছে সরকার: ভূমিমন্ত্রী

১৬

খুলনা প্রেসক্লাব চত্বরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ

১৭

লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার কোন বিকল্প নেই: সিটি মেয়র

১৮

উপজেলা নির্বাচন: চ্যালেঞ্জ নেই, ভালো ভোটের আশা ইসির

১৯

ইমন-আফিফের ব্যাটে ঢাকাকে হারিয়ে শীর্ষ চারে খুলনা

২০