ঝিনাইদহ থেকে রাজধানী ঢাকা সহ সকল রুটের বাস চলাচল বন্ধ করে দিয়েছেন বাস মালিক সমিতি! আজ সকাল ১১টা থেকে সকল রুটের এই বাস বন্ধ করা হযেছিলো! যদিও প্রায় ২ ঘন্টা পর পুনরায় বাস চলাচল সাভাবিক হয়! বন্ধ অবস্থায় ঝিনাইদহ থেকে রাজধানী ঢাকা উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের যাত্রী পরিবহন পণ্য পরিবহনের শত শত গাড়ি বাস টার্মিনাল এলাকায় আটকা পড়ে! বাস মালিক কতৃপক্ষ জানায় মহাসড়কে তিন চাকার ইজিবাইক চলাচলে নিষেধাজ্ঞা থাকা সত্বেও কোনকিছু তোয়াক্কা না করে নিয়মতি চলাচল করছে! এতে প্রতিনিয়ত বাড়ছে দুর্ঘটনা! তাছাড়া যত্রতত্র যাত্রী পরিবহনের ফলে লোকাল পরিবহন খাতে লোকশান গুনতে হচ্ছে! যতক্ষণ পর্যন্ত কতৃপক্ষের থেকে কোন সমাধান না হচ্ছে ততক্ষণ আন্দোলন চলমান থাকবে বলে জানান বাস কতৃপক্ষ! এদিকে বাস চলাচল বন্ধ থাকায় হাজার হাজার যাত্রী আটকা পরে! বিশেষ করে নারী ও শিশুদের ঘন্টার পর ঘন্টা আটকা থাকায় চরম অসুবিধার মধ্যে পরতে হয়েছে!
পরে প্রশাসন ও বাস মালিক সমিতির নেতৃবৃন্দের আলোচনা শেষে দুপুর দেড়টার পরে বাস চলাচল সাভাবিক পর্যায়ে ফিরে আসে!
মন্তব্য করুন